ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে হরিপদ সাহা (৬০) নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার সময় তার পাথ‌ু‌রিয়াপাড়া এলাকার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। অপর গুলিবিদের মধ্যে রয়েছে- আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮) সহ ৬ জন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার সময় কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে প্রবেশ করে। প্রবেশ করেই তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ সোহেল সঙ্গে সঙ্গেই নিজের চেয়ার থেকে পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সীমান্তবর্তী বউবাজার এলাকার দিকে পালিয়ে যায়।


স্থানীয়রা জানান, হামলাকারীরা ১৬ নং ওয়ার্ডের হতে পারেন। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ওয়ার্ডের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল কাউন্সিলরের।


কাউন্সিলর সোহেলে ভাগ্নে মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিল। এ সময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহেলের অবস্থা সংকটাপন্ন। তার শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। আমরা সব বিষয় পর্যবেক্ষণ করছি। এ ছাড়া গুলিবিদ্ধ হরিপদ সাহা নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। 











































































সূত্র : সময় নিউজ 

ads
ads
ads

Our Facebook Page

↑